সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের রাজশাহীর বাগমারা উপজেলা শাখার সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রদীপ কুমার সিংহকে সভাপতি, শীতেন্দ্রনাথ প্রামাণিককে সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ প্রামাণিককে যুগ্ম সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়। সম্মেলন উপলক্ষে গতকাল সকালে ভবানীগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অনিল কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পূজা উদ্যাপন পরিষদের রাজশাহী জেলার সভাপতি বীরেন্দ্রনাথ সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ।