প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রমৈত্রীর বরিশাল মহানগরের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ওই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু। বরিশাল মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি শামিল শারোখ তমালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনরুল হক। বক্তব্য দেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবুল কালাম আজাদ, সম্রাট মজুমদার, সাধারণ সম্পাদক তানভীর রুম্মত, স্কুলবিষয়ক সম্পাদক অতুলন দাস, বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক সুমন আকন, ব্রজমোহন কলেজ শাখার সভাপতি মিন্টু দে প্রমুখ।