সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘ এক যুগ পর রেলওয়ে শ্রমিক লীগ কারখানা ও ওপেন লাইন শাখার সম্মেলন আজ রোববার। রেলওয়ে শ্রমিক লীগ সূত্রে জানা গেছে, রেলওয়ে শ্রমিক লীগ ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনটির দুটি শাখা রয়েছে সৈয়দপুরে। একটি রেলওয়ে কারখানা শাখা, অন্যটি বহিরাঙ্গনের ওপেন লাইন শাখা। শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম বলেন, সম্মেলন হবে দুটি শাখাতেই। কারখানা শাখা ১০১ সদস্যের কমিটি। ওপেন লাইন শাখার নির্বাহী কমিটি হবে ৭১ সদস্যের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধন করবেন কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির।