সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় অংশগ্রহণমূলক বনায়ন ও পুনর্বাসনে গতকাল বৃহস্পতিবার ভোলায় ‘ফিউচার সার্চ কনফারেন্স’ শীর্ষক সম্মেলন হয়েছে। শহরের একটি হোটেলের মিলনায়তনে এ সম্মেলন হয়। বন বিভাগ ও আরণ্যক ফাউন্ডেশন এর আয়োজন করে। সম্মেলনে সাপ্তাহিক দ্বীপবাণী পত্রিকার সম্পাদক আবু তাহের সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মারুফা খানম, প্রকল্প সমন্বয়কারী মামুনুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ভোলায় বন বিভাগ প্রচুর গাছ লাগাচ্ছে। কিন্তু নানা কারণে বন সংরক্ষণ হচ্ছে না।