প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্কাউটসের প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভদের অংশগ্রহণে ১২-১৩ জুন গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মজিবর রহমান মান্নান। গত সোমবার বিকেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন।