প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনি বিষয়ে প্রতিবেদন লেখা, তথ্য উপস্থাপন, ব্যাখ্যা প্রদান ও অযথা কাউকে হয়রানি না করা নিয়ে গতকাল কুমিল্লায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন হয়েছে। বেলা ১১টায় জেলা জজ আদালতের এজলাস কক্ষে ওই সম্মেলন হয়। কুমিল্লার প্রধান বিচারিক হাকিম মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ওই সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো নুরুল ইসলাম। আরও বক্তৃতা করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা। সম্মেলনে বক্তারা বলেন, পুলিশ ও হাকিমেরা মিলে বিচারব্যবস্থায় গতি আনতে হবে। তবেই মামলাজট দূর হবে। বিচারপ্রার্থীরা সুফল পাবেন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা