সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্রসমাজের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেলা তিনটায় কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সাংসদ আমির হোসেন ভূঁইয়া। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ ইফতেখার আহসান। প্রধান বক্তা ছিলেন ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।