সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শহর-গ্রামের শিক্ষার বৈষম্য রুখি, সর্বজনীন গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি কায়েম করি’ স্লোগান সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলায় ছাত্র ইউনিয়নের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মধুখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী। পরে গৌরব দেকে সভাপতি ও সৌরভ দেকে সাধারণ সম্পাদক করে মধুখালী উপজেলা ছাত্র ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। ফরিদপুর অফিস