সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে গতকাল শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখার দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন দলের জেলা কমিটির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ। সম্মেলনে আবদুল আজিজ দুয়ারিকে সভাপতি ও আকন শাহাবুদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।