সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল শনিবার শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি কে এম ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহ্তেশাম হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর রশিদ, ফরিদপুর অঞ্চলের সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, জেলা শাখার সভাপতি মো. হায়দার হোসেন, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদিন প্রমুখ।