সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ফজলুল হক সভাপতি ও মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক পৌর মেয়র ফখরুল আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্ব আলোচনা ও পরে ভোটাভুটি হয়। সভাপতি পদে ফজলুল ৮০ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী শেফায়েত উল্লাহ পেয়েছেন ৪৪ ভোট। আর আবদুল মান্নান খানের চেয়ে ৫৩ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক হন মোস্তাফিজুর। বক্তারা বলেন, ৬৭ সদস্যের কমিটি হবে। দ্রুত সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে বাকি পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।