সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কিশোরী ও কিশোরদের অংশগ্রহণ বাড়াতে বগুড়ায় গতকাল সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় সম্মেলন। বেসরকারি সংস্থা ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন (ডিএমসিসি) ও কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে বগুড়া বিএলসিতে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান। ব্র্যাকের জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শাজাহানপুরের ইউএনও শাফিউল ইসলাম, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিরাজ চন্দ্র সরকার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বিথুন মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।