প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্ববিষয়ক এক সম্মেলন গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। আহ্ছানিয়া মিশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে। জলঢাকার ইউএনও মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা। বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সৈয়দ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক, উপজেলা প্রকৌশলী মো. হারুন অর রশীদ প্রমুখ।