সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক জ্যোৎস্না রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ রেবেকা মমিন। সম্মেলনে মমতাজ জাহানকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লাইলী আরজুমানের নাম ঘোষণা করা হয়। একই সম্মেলনে মোহনগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে মারুফা আক্তার ও সাধারণ সম্পাদক পদে রুনা আক্তারের নাম ঘোষণা করা হয়।