প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজন্ম’ ৭১ (মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান) নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার গতকাল রোববার সম্মেলন হয়েছে। সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গতকাল বেলা ১১টায় ওই সম্মেলন শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়। সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্তে শহীদ-সন্তান এ এ এম মঞ্জুর হোসেনকে সভাপতি ও মহসিনুল হককে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট প্রজন্ম’ ৭১-এর সাংগঠনিক জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। ওই সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ এ এম মঞ্জুর হোসেন। বক্তব্য দেন মুক্তিযুদ্ধে শহীদের সন্তান মোনায়মুল হক, মীর্জা সালাহউদ্দিন বেগ, সিলভিয়া অ্যানি মল্লিক, ইফফাত জাহান, এম আর আলম, আবদুর রশীদ প্রমুখ। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি