প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রক্তে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভর সঙ্গে আপসহীন দ্বন্দ্ব চাই’ স্লোগান নিয়ে গতকাল শনিবার নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের জেলা সংসদের ২৫তম সম্মেলন হয়েছে। শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিপিবি জেলা কমিটির সভাপতি মোস্তফা কামাল সম্মেলন উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার। জেলা সংসদের বিদায়ী সভাপতি সংগীতা সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি লিটন নন্দী ও শেখ সাদি নূর, সাধারণ সম্পাদক জি এম জিলানী প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি