সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঙালির ঘরে যত ভাইবোন এক হউন’ স্লোগান সামনে রেখে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নগরের মিয়াপাড়ার রাজশাহী সাধারণ গ্রন্থাগারে সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসৈনিক আবুল হোসেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সংগঠনের সভাপতি অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সোমনাথ ভট্টাচার্য, আমিনুল হক প্রমুখ। আলোচনা শেষে তাপস মজুমদারকে সভাপতি ও মনিরা রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি করা হয়।