সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্রাজ্যবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সম্মেলন হয়েছে। গতকাল সোমবার রায়গঞ্জ বাজার চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আছিয়া বেগম। বক্তব্য দেন ভূমিহীন নেতা খোদেজা বেগম, রহমত আলী, হালিমা বেগম, রফিকুল ইসলাম ও মোস্তফা নূরুল আমিন। আরও বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির কর্মকতা জাহিদুল ইসলাম। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি