সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠীর কুড়িগ্রাম জেলা সংসদের দ্বাদশ সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উদীচী জেলা কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পতাকা মঞ্চে কাউন্সিল হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাদল আহমেদ। পরে মানিক চৌধুরীকে সভাপতি, নেজামুল হককে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের দুই বছর মেয়াদি নতুন জেলা কমিটি গঠন করা হয়। কুড়িগ্রাম অফিস