সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সম্মেলনে ময়মনসিংহ বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে সার্বিক পর্যালোচনা হয়। এ ছাড়া প্রধান কার্যালয় থেকে ঘোষণা করা ১২০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক মো. মালেক নেওয়াজ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মূহম্মদ আউয়াল খান।