সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার ২৪তম সম্মেলন গতকাল বৃহস্পতিবার স্থানীয় স্বাধীনতার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম। সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রণজিত রায়। সম্মেলনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এম জিলানী, ছাত্র ইউনিয়ন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এ্যালমিনা মনি, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান তপন দেবনাথ, ছাত্র ইউনিয়ন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু সরকার প্রমুখ। সম্মেলনের আগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।