সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসীম সাহসে বিরামহীন গতিতে শিকড়ের সন্ধানে’ স্লোগান নিয়ে নোয়াখালীর নাট্য সংগঠন লক্ষ্মীনারায়ণপুর থিয়েটারের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির। মহাসচিব ফরিদ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোল্লা হাবিবুর রাছুল, নাট্যকার নিজাম উদ্দিন আহমেদ, সাংবাদিক নাসির উদ্দিন ও আবু নাছের। সম্মেলনে আবদুল ওদুদকে সভাপতি ও ফরিদ উদ্দিনকে মহাসচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়।