সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন গতকাল নগরের অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত হয়েছে। হলের সামনে জাতীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে অশ্বিনীকুমার হলে সংগঠনের জেলা সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী ওসমান গণি এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা হিরণ কুমার দাস মিঠু। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লা।