প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের হরি গুরুচাঁদ মতুয়া মিশনের জেলা কমিটি গঠন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের খুমুরিয়া বিপিন চাঁদ সেবা আশ্রমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন হরি গুরুচাঁদ যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি সুপতি ঠাকুর। অনিল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মতুয়া মিশনের সভাপতি পদ্মনাভ ঠাকুর। সম্মেলন শেষে বিকাশ চন্দ্র মজুমদারকে সভাপতি, চিত্তরঞ্জন হাওলাদার সহসভাপতি ও অসীম কুমার মজুমদারকে সাধারণ সম্পাদক করে মতুয়া মিশনের পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলন উপলক্ষে সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পিরোজপুর প্রতিনিধি