সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিভাগীয় সম্মেলন গতকাল দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাস্টাররোল কর্মচারী সমন্বয় কমিটি উত্তরাঞ্চল শাখা এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তারা বলেন, চাকরি নিয়মিত না হওয়ায় মাস্টাররোল কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ।