সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়ন শাখা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন বিএনপির অস্থায়ী কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকলেসুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান। সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. জাহিদুর রহমান ও জিয়াউল ইসলামের পরিচালনায় শুরু হয় নতুন কমিটি গঠনের কার্যক্রম। এতে মকলেসুর রহমান চৌধুরীকে সভাপতি, মামুনুর রশীদকে সম্পাদক ও আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।