সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ রুখো, ঘুষ দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ো’—এই স্লোগান নিয়ে গতকাল সোমবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বিকেলে উপজেলা সিপিবির সভাপতি মাফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এমদাদুল হক। এতে শেরপুর শাখার সাধারণ সম্পাদক আবু আহমেদ খান, মাসুম ইবনে শফি, কমরেড সোলায়মান আহমেদ, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শেরপুর জেলা শাখার সভাপতি আবুল মনসুর।