প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা ছাত্রলীগের সম্মেলন গত শনিবার বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল স্কয়ারে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, পৌর মেয়র নাইম ইউসুফ, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কায়সার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি