প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সম্মেলন গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রদীপ পালকে সভাপতি ও শাহজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সকালে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক সেলিম রেজা। পরে জেলা কমিটির বিদায়ী সভাপতি নূর উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আলম ভূঁইয়া, কেন্দ্রীয় মহাসচিব (ভারপ্রাপ্ত) জোবায়ের আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ অফিস