সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকালে মধ্যনগর বাজারের জগন্নাথ জিউর আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর থানা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক দেবল কিরণ তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ চন্দ্র রায়। সম্মেলন শেষে দেবল কিরণ তালুকদারকে সভাপতি ও বিদ্যুৎ কান্তি সরকারকে সাধারণ করে মধ্যনগর থানা পূজা উদ্যাপন পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।