সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকালে সুনামগঞ্জ পৌর শহরের প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ভাস্কর রঞ্জন দাস। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব জামাল হোসেন। বিকেলে কাউন্সিল অধিবেশনে শুভঙ্কর তালুকদারকে সভাপতি ও মো. জামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২৫ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।