সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন গতকাল শনিবার নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এর উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সদস্য বিপ্লব চাকী। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এ বি এম সাইদুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জজায়গামতোরাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ গতকাল শনিবার একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গাড়ির চালক বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরহাট উজলকোর গ্রামের রিয়াজুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করে। উজানচর শ্রীদামদত্ত পাড়া এলাকা দিয়ে যাওয়ায় সময় ওই গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এ সময় রিয়াজুল পালানোর চেষ্টা করেন। পরে ওই গাড়ির পেছনের আসনের নিচে ফেনসিডিলের বোতলগুলো পাওয়া যায়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি