সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবন-জীবিকার সাথে সম্পর্কিত থেকে গণভিত্তিক পার্টি গড়ো, বাম বিকল্প ভিত গড়ে তোলো’—এই স্লোগান নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সম্মেলন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ প্রপার হাইস্কুলের মাঠে বিকেল পাঁচটায় ওয়ার্কার্স পার্টির নেতা ইছাক মোল্যার সভাপতিত্বে সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সম্পাদক কমরেড জ্যোতি শংকর, জেলা কমিটির নেতা রেজাউল করিম, গোয়ালন্দ উপজেলা শাখার সম্পাদক সুকুমার মণ্ডল, পৌর কাউন্সিলর কুদ্দুস আলম প্রমুখ বক্তব্য দেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি