সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি টি এম শাহিন হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আবদুল হান্নান খান, গাজী রেজাউল করিম তালুকদার, স্বপন কুমার রায়, আবদুল হাদী আলমাজী, শরিফ-উল আলম খন্দকার, ফেরদৌস আলম সরকার, আমিনুল ইসলাম, রেজাউল করিম, ইমরুল হাসান তালুকদার প্রমুখ। সম্মেলনে গোপন ভোটে সভাপতি পদে এস এম শামিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে ষষ্ঠী চরণ মাহাতো নির্বাচিত হন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|