প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল শুক্রবার সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরের এলজিইডি মিলনায়তনে এ সম্মেলন হয়। সোনালী ব্যাংকের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ছরোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সরদার নূরুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের মহাব্যবস্থাপক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী। সম্মেলনে সুনামগঞ্জ অঞ্চলের ১২টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ অফিস |