সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের নেত্রকোনার কলমাকান্দা উপজেলা কমিটির বার্ষিক সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিটির আহ্বায়ক সুভাষ হাজং সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ। এতে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিরন্তর বনোয়ারী, আদিবাসী নেতা পিওস এল মানখিন, গিভার্ট চিসাম, অশোক চিসিম, রুবেল কোচ প্রমুখ বক্তৃতা করেন। সম্মেলনে মার্শাল রেমাকে সভাপতি ও গেটট্রোক রেমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।