প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারোটায় মুকসুদপুর কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংসদ লে. কর্নেল (অব.) ফারুক খান। সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ বি এম মোজ্জাম্মেল হক, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সাংসদ উম্মে রাজিয়া কাজলসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা। সম্মেলনে আতিকুর রহমান মিয়াকে সভাপতি ও রবিউল আলম সিকদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।