সম্মেলন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের পৌরসভা মিলনায়তনে এ সম্মেলন শুরু হবে। বর্তমান জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু তৈয়ুব প্রথম আলোকে জানান, নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন করে প্রার্থী নাম জমা দিয়েছেন। মতৈক্যের ভিত্তিতে কমিটি করা না গেলে ৪০১ জন কাউন্সিলরের সরাসরি ভোটে ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হবে।