সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ পর আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে স্থানীয় সাংসদ একাব্বর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেবেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, দলের কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক সাংসদ আবদুর রাজ্জাক, দলীয় নেতা আহমদ হোসেন, অসীম কুমার উকিল এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি