সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেলে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান জানান, সম্মেলনে উপজেলার ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও উপজেলা কমিটি থেকে মোট ২৬৭ জন কাউন্সিলর অংশ নেবেন। সর্বশেষ ২০০৩ সালের ১৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ফরিদপুর অফিস|