সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১০ বছর পর আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সকালে আলফাডাঙ্গা উপজেলার এ জেড পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান। উদ্বোধন শেষে কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন জানান, সম্মেলনে উপজেলার ছয়টি ইউনিয়ন ও উপজেলা কমিটির মোট ১৪১ জন কাউন্সিলর (সম্মেলন প্রতিনিধি) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রায় ৬০০ জনের প্রতিনিধিদলসহ কয়েক হাজার নেতা-কর্মী সম্মেলনে অংশ নেবেন।