প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে নয় বছর পর সুনামগঞ্জে কোনো দলীয় কর্মসূচিতে যোগ দেবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা তিনটায় সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সম্মেলন উপলক্ষে সমাবেশ হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।