প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন আজ সোমবার। এ উপলক্ষে জাতীয় পার্টির সভাপতি এইচ এম এরশাদ আজ নাটোরে আসছেন। দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৮ বছর পর এরশাদ নাটোরে আসছেন। বেলা দুইটার দিকে নবাব সিরাজ উদ দৌলা (এনএস) সরকারি কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মজিবর রহমান বলেন, সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে সব উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। কাউন্সিলরদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে জেলা কমিটির ঘোষণা দেবেন দলের সভাপতি।