সম্মেলন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের দুই দিনব্যাপী চতুর্থ জেলা সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মেলনের উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপারসন মাহফুজা খানম বলেছেন, আজকের শিশুরা মানুষ পোড়ানোর দেশ চায় না, আনন্দময় বাংলাদেশ চায়। পরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংগঠনের বিভিন্ন শাখার সদস্যরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা হয়।