সম্মেলন ও কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল বৃহস্পতিবার ক্ষেতমজুর সমিতির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের কালীবাড়ি মোড়ে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন হয়। সমিতির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন আতিয়ার রহমান, নূরুল ইসলাম, গদাধর বর্মণ প্রমুখ। পরে শ্রীদাম দাসকে সভাপতি ও মোস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের জেলা ক্ষেতমজুর সমিতির কমিটি ঘোষণা করা হয়। নীলফামারী প্রতিনিধি|