সম্মেলন ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ দুই দিনব্যাপী সম্মেলন এবং দর্শন বিভাগ দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নৃবিজ্ঞান বিভাগ আয়োজিত জাতীয়তাবাদ ও ধর্ম শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য ফারজানা ইসলাম। এরপর তিনি বেলা ১১টার দিকে বিভাগীয় সেমিনার কক্ষে দর্শন বিভাগের দুই দিনব্যাপী সিলেবাস ও কোর্স কারিকুলাম উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।