সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দশম সম্মেলন কাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্যে ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইভা মজুমদার বলেন, নাইট কোর্স ফি বৃদ্ধি বন্ধ, ইউজিসির কৌশলপত্র বাতিল ও সন্ত্রাস-দখলদারমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের দাবিতে এই সম্মেলন হবে। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হবে। এ সময় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার, সহসভাপতি সুস্মিতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।