সম্মেলন ছাড়াই বিএনপির কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে চার বছর পর সম্মেলন ছাড়াই রংপুরে বিএনপির জেলা কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে মহানগর কমিটিও করা হয়। গতকাল সোমবার কেন্দ্রীয় কমিটি থেকে নতুন এ দুটি কমিটির ঘোষণা দেওয়া হয়।
সাড়ে চার বছর আগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল৷ সম্মেলন ছাড়াই এবার নতুন কমিটি দুটি গঠন করা হলো।
এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি করা হয়েছে৷ এ ছাড়া সদ্য বিলুপ্ত হওয়া জেলা কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামান সামুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি করা হয়েছে।
নতুন জেলা কমিটির সভাপতি এমদাদুল হক ভরসা জানান, ‘নতুন কমিটির মাধ্যমে দলকে সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা করব।’ মহানগর কমিটির সভাপতি মোজাফফর হোসেনও একই ধরনের কথা বলেন।