সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম রাজারহাট উপজেলা যুবলীগের দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের কারণে গতকাল শুক্রবার সম্মেলন পণ্ড হয়ে গেছে। সংঘর্ষ চলাকালে কেন্দ্রীয় নেতাসহ আহত হন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার বিকেলে রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। থানার ওসি আব্দুর রশিদ গতকাল রাত সোয়া আটটার দিকে বলেন, মামলার প্রক্রিয়া চলছে।