সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদের উদ্যোগে ম্যাটেরিয়ালস, ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং (এমইআইই) বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।